মতলব দক্ষিণে মাস্ক ব্যবহার না করায় ১৪মামলা

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২০ | ১:৩৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মহামারী করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানে জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৯শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার মতলব দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায় যে, করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করা ও ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক ব্যবহার না করায় উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে।

অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, সিএনজি আরোহী ও পথচারীদের মধ্যে মোট ১৪টি মামলায় সর্বমোট ২ হাজার ৯’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি গরিব ও অসহায় পথচারীদের মাঝে ২শত পিছ ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এএসআই মোঃ ওহিদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকারি নির্দেশনা অমান্য করায় সবাইকে জরিমানার আওতায় আনা হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জনগণকে সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা