হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতার কার্ড দেয়ার নামে চাঁদাবাজি, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২০ | ৭:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতার কার্ড দেয়ার নামে চাঁদাবাজি, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে এমন একটি চক্রকে আটক করে স্হানীয়রা।

জানা গেছে, ওই চক্রের সদস্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বদরপুর পাটেওয়ারী বাড়ীর  তোফাজ্জল পাটোয়ারী। তিনি হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামের সর্দার বাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেনের কাছে আসলে ডা. মিজানুর রহমান পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করে।

বিজ্ঞাপন

জানতে চাইলে ডা. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, তোফাজ্জল আমার আত্মীয় হয়। তার সাথে আমার চুক্তি হয় মুক্তিযোদ্ধাদের নাম তালিকা সংগ্রহ করে তাদেরকে ভাতার কার্ড করে দেয়া হবে। এমন একাধিক মুক্তিযোদ্ধার সন্ধান দিয়েছি। ওইসব মুক্তিযোদ্ধার কাছ থেকে আট লাখ টাকা হাতিয়ে নেয় তোফাজ্জল পাটোয়ারী।  সেই টাকা আমরা দু’জন ভাগাভাগি করে নেয়ার কথা থাকলেও তোফাজ্জল পাটোয়ারী আমাকে না জানিয়ে একাই সে আট লক্ষ হাতিয়ে নেয়।

বিষয়টি স্হানীয়রা উপলব্ধি করে তাদেরকে আটক করলেও কৌশল অবলম্বন করে ডা. মিজানুর রহমান পাটোয়ারী তাকে ছেড়ে দেয়। ডা. মিজানুর রহমান পাটোয়ারী নিজেই ফেঁসে যাচ্ছে বিষয়টি উপলব্ধি করে তোফাজ্জল পাটোয়ারীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছ। এই চক্রের সাথে জড়িত সুমন সরকার।

এলাকাবাসীর দাবী, চক্রটি এভাবেই মুক্তিযোদ্ধাদের ভাতার কার্ড করে দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা