হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতার কার্ড দেয়ার নামে চাঁদাবাজি, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে এমন একটি চক্রকে আটক করে স্হানীয়রা।
জানা গেছে, ওই চক্রের সদস্য চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বদরপুর পাটেওয়ারী বাড়ীর তোফাজ্জল পাটোয়ারী। তিনি হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামের সর্দার বাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেনের কাছে আসলে ডা. মিজানুর রহমান পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করে।
জানতে চাইলে ডা. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, তোফাজ্জল আমার আত্মীয় হয়। তার সাথে আমার চুক্তি হয় মুক্তিযোদ্ধাদের নাম তালিকা সংগ্রহ করে তাদেরকে ভাতার কার্ড করে দেয়া হবে। এমন একাধিক মুক্তিযোদ্ধার সন্ধান দিয়েছি। ওইসব মুক্তিযোদ্ধার কাছ থেকে আট লাখ টাকা হাতিয়ে নেয় তোফাজ্জল পাটোয়ারী। সেই টাকা আমরা দু’জন ভাগাভাগি করে নেয়ার কথা থাকলেও তোফাজ্জল পাটোয়ারী আমাকে না জানিয়ে একাই সে আট লক্ষ হাতিয়ে নেয়।
বিষয়টি স্হানীয়রা উপলব্ধি করে তাদেরকে আটক করলেও কৌশল অবলম্বন করে ডা. মিজানুর রহমান পাটোয়ারী তাকে ছেড়ে দেয়। ডা. মিজানুর রহমান পাটোয়ারী নিজেই ফেঁসে যাচ্ছে বিষয়টি উপলব্ধি করে তোফাজ্জল পাটোয়ারীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছ। এই চক্রের সাথে জড়িত সুমন সরকার।
এলাকাবাসীর দাবী, চক্রটি এভাবেই মুক্তিযোদ্ধাদের ভাতার কার্ড করে দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে।