জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় মতলবের রবি পোদ্দারকে জেলা প্রশাসকের কৃতজ্ঞতা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২১, ২০২৬ | ১১:৫১
Link Copied Successfully!

মতলব পৌরসভার রিক্সা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়কের উপর শত বছরের পুরনো এবং পরিত্যক্ত মঠ ভেঙ্গে ফেলার সম্মতি দেয়ায় রবি পোদ্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

রবিবার (২১ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের মাধ্যমে জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের দেয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্রটি রবি পোদ্দারের হাতে তুলে দেয়া হয়।

ওই পত্রে রবি পোদ্দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন,মতলব পৌরসভার রিক্সা স্ট্যান্ড থেকে ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সড়ক আরসিসিকরণ কাজ বাস্তবায়নের লক্ষে আপনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে মহানুভবতা, সহযোগিতাপূর্ণ মনোভাব দায়িত্বশীলতার পরিচয় প্রদান করেছেন তা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

নগর পরিচালন অবকাঠামো উন্নয়ণ প্রকল্প (IUGIP, LGED)এর আওতায় মতলব পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন কার্যক্রম এলাকার যোগাযোগ ব্যবস্থা,নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো নির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে আপনি জনস্বার্থে আপনি ব্যক্তিগত জায়গায় অবস্থিত মঠ অপসারণে স্বতঃস্ফূর্তভাবে আপনি সম্মতি প্রদান করেছেন । আপনার এই উদার ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি অবকাঠামো নির্মাণের পথ সুগম করবে।

উন্নয়ন ও জনস্বার্থে আপনার এই দৃষ্টান্ত সামাজিক সচেতনতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে । আপনার আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের ফলে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে,যা খুবই প্রশংসনীয়। সেজন্য জেলা প্রশাসক চাঁদপুরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার পত্রটি রবি পোদ্দারকে দেয়া হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধন্যবাদ পত্রটি প্রদানের সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম, প্রথম আলোর মতলব প্রতিনিধি এবং মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা