মহল্লাবাসী ঐক্যবদ্ধ থাকলে মতলবে মাদক বেচা-কেনা করার সাহস পাবে না – ওসি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ১৯, ২০২৬ | ৯:৩৩
Link Copied Successfully!

মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের টিএনটি এলাকায় শুক্রবার (১৯ জুন) বিকেলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এবং মাদক বিরোধী প্রতিরোধ কমিটির প্রধান উদ্যেক্তা এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. হাফিজুর রহমান মানিক।তিনি বলেন, আপনারা মহল্লাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকলে মাদক বেচা-কেনা করার সাহস পাবে না। কারন বসবাসকারী মানুষের চাইতে মাদক ব্যবসায়ী এবং সেবনকারী সংখ্যায় কোনো বেশী নয়।তারা যত বড় শক্তিশালী হোক মনে প্রাণে এবং আন্তরিক ভাবে প্রতিহত করলে মাদক ব্যবসা করতে পারবে না।

তিনি আরো বলেন, যেভাবে ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে অন্তত মতলবের মাটিতে মাদক ব্যবসা করতে পারবে না। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধ দমন করতে গিয়ে যেন নিজেরা অপরাধী হতে না হয়। যেকোন বিষয়ে পুলিশের সহায়তা চাইবেন, আমরা তা দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।

মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, বিশিষ্ট ব্যবসায়ী কালাম মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিবলু, জেলা যুবদলের সদস্য রোমান কাজী, মতলব পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইদ্রিস সরকার মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, ছাত্রনেতা সবুজ,মানিক, ওয়াছেব উদ্দৌজা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা