মতলব দক্ষিণে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ১৪, ২০২৬ | ১১:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে মোঃ মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের খালে এ ঘটনাটি ঘটে। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ ম শ্রেণীর ছাত্র এবং কোরআনে হাফেজ। তার বাবা হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারী। তাদের গ্রামের বাড়ী উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়ী।দীর্ঘদিন যাবৎ চরমুকুন্দী গ্রামে বসবাস।তার বাবা চরমুকুন্দী গ্রামের একটি জামে মসজিদে ইমামতি করেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের সাথে খেলাধুলার পর ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে চরমুকুন্দী গ্রামের খালে গোসল করতে গেলে হঠাৎ করে সে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে দেয়।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান বলেন,তাদের ডাকচিৎকার শোনে আমরা এলাকাবাসী এগিয়ে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশন সংবাদ দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।এলাবাসী ও ফায়ারসার্ভিসের লোকজনের আধাঘন্টা চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নীচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে শোকের মাতম নেমে আসে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারকে নিয়ে য়াওয়ার জন্য বলা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা