বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

Default User
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ৯, ২০২৬ | ১০:৫৪
Link Copied Successfully!

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।‌ ৯ জুন মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের জীবনদীপ কার্যালয়ে হল রুমে এই আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবিত্রী রাণী ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার‌।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সদস্য সচিব আজিত সাহা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক জয়রাম রায়, সদস্য নির্মল রায়, আশিস মজুমদার, সদর উপজেলা ঐক্য পরিষদের সদস্য সচিব প্রশান্ত সেন, চাঁদপুর পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পা্র্থ গোপাল দাস, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের পাপড়ি বর্মন, কবিতা সাহা।

তৃষ্ণা দাস ও পাপড়ি দাসের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন স্মৃতি রাণী দেবনাথ ও বাইবেল থেকে পাঠ করেন লিসা। জাতীয় সঙ্গীত ও রণ সঙ্গীত পরিবেশন করেন কবিতা সাহা, রাখি মজুমদার, কাকলি পালসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, “একটি দেশের উন্নয়ন কখনোই নারীদের বাদ দিয়ে সম্ভব নয়। নারীরা আজ সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার এই অভিষেক নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এদেশের সংখ্যালঘু নারীদের অধিকার রক্ষার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও অবহেলা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা নতুন নেতৃত্বের এই সংগঠনের সফলতা কামনা করছি।”

সভাপতির বক্তব্য শিপ্রা মজুমদারের বলেন, “বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবের দিন। নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে আমরা আজ নতুন প্রত্যয়ে যাত্রা শুরু করছি। একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা চাই চাঁদপুরের প্রতিটি নারী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার ক্ষেত্রে সমান সুযোগ লাভ করুক। সকলের সহযোগিতায় বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ নারীদের কল্যাণে কাজ করে যাবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বক্তব্যে সাবিত্রী রানী ঘোষ বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, তা একটি বড় দায়িত্ব। আমরা নারী সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখাকে একটি কার্যকর ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা