
এসএসসি পরীক্ষার্থী বিদায়সহ বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ
ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের সংবর্ধনা


চাঁদপুরের ফরিদগঞ্জ চান্দ্রা এলাকায় মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের মায়েদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবের রহমান।


এসময় তিনি বলেন, একজন ভালো মানুষের পেছনে মায়ের আবদান সবচেয়ে বেশি। মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি মায়েদের সংবর্ধিত করা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এসময় ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নবাগত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মঞ্জুর আহমেদ সেলিম ও উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সঞ্চয় কুমার ভৌমিক, ফরিদগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, ঢাকা রয়েল ক্লিনিক হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও বিশিষ্ট্য ব্যবসায়ী বরাকত প্রমুিখ।
একই দিনে অতিথিরা চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি পরীক্ষার্থী মিলাদ ও দোয়া, চান্দ্রা আবদুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তারা।
পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।



























