খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

শামীম আহমেদ জয়
আপডেটঃ মার্চ ৫, ২০২৬ | ৭:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিউলি আক্তারের স্বামী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজহারুল হক ঝারুন এর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডের নাম অন্তরভুক্তি করার কথা বলে নগদ টাকা ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

খাদ্যবান্ধব কর্মসূচি হলো বাংলাদেশের গ্রামীণ অতিদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি বিশেষ সামাজিক নিরাপত্তা উদ্যোগ। যেখানে বিধবা, দুস্থ নারী, প্রতিবন্ধী এবং ভূমিহীন দিনমজুর পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্ড দেওয়ার কথা।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্য ইসলামাবাদের মো. সাল্লাউদ্দিনের ছেলে মো. ফারুক হোসেনের কাছে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডের নাম অন্তরভুক্তি করার কথা বলে ২ হাজার টাকা নেন। একই গ্রামের আব্দুল খালেক প্রধানের মেয়ে আমেনা বেগম এর কাছ থেকে ১৫০০ টাকা নেন ইউপি সদস্য শিউলি আক্তারের স্বামী আজহারুল হক ঝারুন। এবং একই গ্রামের মৃত মনছুর আলী দর্জির ছেলে আবুল বাশার জানান আমার বোনের কাছ থেকে আমার খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডের নাম অন্তরভুক্তি করার কথা ৫০০০ টাকা দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেন, যারা প্রকৃত সুবিধা পাওয়ার কথা তারা এই সুবিধা পাচ্ছেন না, টাকার বিনিময়ে প্রবাসী, ব্যবসায়ীরা এই সুবিধা পাচ্ছেন। তারা বলেন মহিলা ইউপি সদস্য শিউলি আক্তারের স্বামী ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজহারুল হক ঝারুন, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এমনকি সরকারি গভীর নলকূপ দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগেী, মৃত শামসুল হকের মেয়ে রাশিদা ডাক্তার বলেন, গভীর নলকূপের কথা বলে আমার কাছ থেকে ১৬০০০ হাজার টাকা নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আজহারুল হক ঝারুন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আজহারুল হক ঝারুনের স্ত্রী সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিউলি আক্তারের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডের নাম অন্তরভুক্তি করার কথা বলে টাকা নেওয়াটা ফৌজদারি অপরাধ। কেউ যদি টাকা নিয়ে থাকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২