
মতলব দক্ষিণে কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা


চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা পরিষদের মূল ফটকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত করা হয়।
কোভিড -১৯ এর দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা কার্যক্রমে লিফলেট ও মাস্ক বিতরণ করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের এই কর্মসূচীতে সার্বিক পরিচালনা ও নেতৃত্ব প্রদান করেন করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।


জানা যায় যে, ১৮ নভেম্বর (বুধবার) সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত উপজেলার সকল সরকারি বেসরকারি অফিস, সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠান হতে করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সচেতনামূলক মাস্ক ব্যানার, পোষ্টার, লিফলেট, স্টিকার, ফেষ্টুন ইত্যাদি হাতে নিয়ে নিকটবর্তী জনসমাগম বেশি হয় এমন স্থানে অবস্থান করা হয়।
এসময় উপজেলাব্যাপী সংখ্যায় প্রায় ১০ হাজার এর বেশি ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানভীর হাসান, প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলাকালে গরিব, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।



























