‘কিছু উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৫ | ১:৫৮
Link Copied Successfully!

কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাট করেছে তার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, আমরা রাজপথে ৮ বছর ধরে রক্ত ঝরিয়েছি। কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা। এমনকি যারা উপদেষ্টা হয়েছেন ,তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি। কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি। এটা পরিষ্কার, যাদের বিরুদ্ধে অভিযোগ, যদি নিরপক্ষে তদন্ত করা হয়- তাহলে হাজার কোটি টাকা লুটপাট করেছে প্রমাণ পাবেন। সবার কথা বলছি না, দু/চারজন আছেন তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন।

শুক্রবার (১৪ নভেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ও জুলাই সনদ বাস্তবায়নের গেজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি জামায়াত এক জায়গায় আনবে গণঅধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা যে বক্তব্য দিচ্ছি, তা বাস্তবায়ন হচ্ছে। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সরকার আমাদের কথা প্রস্তাব শুনেছে। আমরা গণভোট ও নির্বাচন একদিনে চেয়েছি; সরকার সেই সিদ্ধান্তই নিয়েছে। দুই কক্ষে পিআর সম্ভব না। উচ্চ কক্ষে পিআর সম্ভব- সেটাই হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভাজন আছে। আশা করি, আলাপ-আলোচনা করে বিএনপি-জামায়াতকে এক জায়গায় আনতে পারব। ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচন মুখী করতে পারব।’

প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদ জারিকে রাজনৈতিক দলগুলো ইতিবাচক দৃষ্টিতে দেখছে জানিয়ে তিনি বলেন, এসব নিয়ে আর নেতিবাচক ভাবার সুযোগ নেই। হয়ত প্রত্যেক দলের প্রত্যাশা অনুযায়ী পূরণ হয়নি। আমাদের দলের ক্ষোভ আছে, চাওয়া না পাওয়ার বেদনা আছে। আমরা রাজপথে ৮ বছর ধরে রক্ত ঝরিয়েছি। অনেক কথা বলছি না, আমরা না পেয়েও দেশ জাতির বৃহত্তর স্বার্থে কিছু বলছি না।

বিজ্ঞাপন

পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তাদের কপালে শনির দশা আছে জানিয়ে সাবেক এই ছাত্র নেতা আরও বলেন, বেশি ভালো ভালো নয়। প্রধান উপদেষ্টা ও সরকার যে সিদ্ধান্ত নিয়ে সে পথে সবাইকে হাঁটতে হবে। যারা নির্বাচনে যাবে না; তারা হয়ত ডান/বাম অনেক কিছু চিন্তা করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি