শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ

Reporter
ফয়েজ আহম্মেদ, শাহরাস্তি
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৫ | ৫:০১
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারীকৃত পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান কে প্রশাসক হিসেবে  দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

বিজ্ঞাপন

চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাজিয়া হোসেন জানান, আমি এ উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও তাকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
তিনি উপজেলা পরিষদের ৩ টি সভায় পর পর  অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা আইসিটি কর্মকর্তা কে প্রশাসকের দ্বায়িত্ব দেয়া হয়েছে।

 

এ বিষয়ে অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি জানান, ইউনিয়ন পরিষদে নিয়মিত উপস্থিত থাকার পরও তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক প্রেরিত সকল ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতিবেদনে তিনি কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন বলে প্রতীয়মান ছিলো।

 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সর্বশেষ মাসিক মিটিংয়ের দিনে তিনি অসুস্থ থাকায় প্যানেল চেয়ারম্যান কে সভায় পাঠালে অজ্ঞাত কারণে তাকে মিটিং থেকে বের করে দেয়া হয়েছে যা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া তাকে অপসারণের পূর্বে কোন ধরনের নোটিশ দেয়া হয়নি।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা