হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৫ | ৪:০০
Link Copied Successfully!
“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  রোববার সকাল ১০ টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন, শিক্ষককে আর্থিকভাবে আকর্ষণীয় পেশা হিসেবে গড়া তোলা সময়ের দাবী। তবে সেটা অবশ্যই রাষ্ট্রের আর্থিক স্বক্ষমতার উপর নির্ভর করে।
তিনি আরও বলেন, শিক্ষকতা একটি চ্যালেঞ্জিং পেশা। শিক্ষকগণ সময়ানুবর্তিতায় অত্যন্ত দায়িত্বশীল। প্রৌঢ় হওয়ার পরও আধুনিকতার সাথে তাল মিলাতে হয়।
তিনি শিক্ষকদের উৎকর্ষতার বিষয়ে বলেন, এটি একঘেয়েমি পেশা নয়। এটি সব সময়ই আধুনিক পেশা। আমাদের দেশের মতো এতো অল্প খরচে শিক্ষা খুব কম দেশেই আছে। শিক্ষাটাকে অনেকটা অবৈতনিকভাবে শুরু করেছিলো সরকার। শিক্ষকদের বেতন অত্যন্ত কম হওয়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না।
শিক্ষকদের জবাবদিহীতার বিষয়ে তিনি বলেন,  শিক্ষকদের কাজ শ্রেণী কক্ষে বেশি সময় দেয়া। এটি একটি মহান পেশা। শিক্ষার্থীদের মাধ্যমেই শিক্ষকরা আত্মিক সন্তুষ্টি অর্জন করে। যাহা আর্থিক দিক দিয়ে মূল্যায়নের সুযোগ নেই। সেজন্য শিক্ষকরা সবচেয়ে বেশি সম্মানিত। আমার মতে, শিক্ষকতা মনি-ঋষিদের পেশা।
প্রধান অতিথি বলেন, শিক্ষকগণ তাদের দাবিগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন। শ্রেণিকক্ষে গিয়ে অতৃপ্তি ভুলে শিক্ষা দিতে হবে। মর্মাহত থাকলে সম্পূর্ণটা উজাড় করে দেয়া সম্ভব নয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল হোসাইন চৌধূরী ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।
 বক্তৃতা করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাঈদ, কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মোঃ মনিরুল হক পাটওয়ারী, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোঃ রাশেদ গাজী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া, রাজারগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, সালেহ আবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, টঙ্গীরপাড়-হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সর্দার, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তুহিন হায়দার, রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা শামীম, বলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও চলতি বছর গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত রাবেয়া আক্তার।
আয়োজক কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন আলোচনা করেন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ ন ম মাহবুবে এলাহী।
এ সময় পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী সহ হাজীগঞ্জ উপজেলার সকল কলেজ ও মাদরাসার অধ্যক্ষ ও সুপারগণ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কোরআন তিলাওয়াত করেন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক। গীতা পাঠ করেন উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা পাল।
শিক্ষক দিবসে শিক্ষকগণকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার আহবান জানান তারা। দাবী আদায়ে শিক্ষকগণ ঐক্যবদ্ধ থাকারও অভিপ্রায় ব্যক্ত করেন বক্তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা