অভিযুক্ত নারীর বসতঘর পুড়িয়ে দিয়েছে ক্ষুব্দ গ্রামবাসী

ফরিদগঞ্জে ঋণের টাকা না দেয়ায় পোড়ানো সেই নারীর মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২৫ | ৭:৩৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঋণের টাকা না দেয়ায় কেরসিন তেল ঢেলে আগুনে পোড়ানো গৃহবধূ শাহনাজ বেগম (৩৮) এর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে বুধবার বিকালে  অভিযুক্ত নারী নাসিমা বেগমের বসতঘর পুড়িয়ে দিয়েছে  ক্ষুব্দ গ্রামবাসী। এর আগে পুলিশ হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত নারী নাসিমা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
গৃহবধু শাহনাজ বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বামী আমিন খান ও ভাতিজা হারুন খান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার চিকিৎসা চলাকালে শাহনাজ বেগমের মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে শাহনাজ বেগমের মৃত্যুর খবর নাসিমা বেগমের বসতঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্দ এলাকাবাসী। পরে ফয়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মা হাজেরা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত নারী নাসিমা বেগম ও অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করেন।
শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে শাহনাজ বেগমকে একা পেয়ে শরীরে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় নাসিমা বেগম ও তার সহযোগিতারা। জমি বন্ধক রেখে ৪০ হাজার টাকার সুদ না দেয়ায় এই ঘটনা ঘটে। এরআগেও টাকার জন্য শাহনাজ বেগম ও তার মেয়েকে ঘরে হাত-পা বেঁধে হত্যার চেষ্টা করে নাসিমা গংরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা