মতলব দক্ষিণে তিন কিশোর আটক, সুইচ গিয়ার ছুরি উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ | ১২:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে বুধবার (১০ সেপ্টেম্বর)দুপুরে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- মতলব পৌরসভা এলাকার আলগিমুকুন্দী গ্রামের আছান পাটোয়ারীর ছেলে সাগর(১৯), শীলমন্দী গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে মনসুর (১৮) ও পইলপাড়া গ্রামের আবুল মিয়াজীর ছেলে রাকিব (১৯)। আটকৃত ৩ জনের মধ্যে সাগরের দেহ তল্লাশি করে ধারালো একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মতলব বাজারের এনএএম টাওয়ারের সামনে দীর্ঘ সময় অবস্থান করার কারণে এবং তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় এলাকাবাসীবাসীর সহায়তায় আটক করা হয়।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহাম্মদ বলেন, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত এবং অসৎ উদ্দেশ্যে তারা দীর্ঘসময় ওৎ পেতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএএম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করা হয় এবং দেহ তল্যাশি করে একজনের সাথে একটি ছুরি পাওয়া যায়। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রত বিচার আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা