শাহরাস্তিতে চিৎকার দেয়ায় গলাটিপে শিশুকে হত্যা, চাচী গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৫ | ৮:১৪
Link Copied Successfully!
চাঁদপুরে শাহরাস্তিতে দিনে নিখোঁজ হওয়া শিশু তাসনুহা আক্তারের (৩) বস্তাবন্দি  মরদেহ রাতে ভেসে উঠল পুকুরে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বাড়ীর পুকুরে একটি বস্তা ভেসে উঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
শিশু তাসনুহা শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির মোঃ রুবেলের মেয়ে। এই ঘটনায় শিশুর চাচী সাথী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, সকালের দিকে ভাত রান্না করার সময় গরম পানি পড়ে শিশুর শরীরে। ওইসময় শিশু চিৎকার দিলে চাচী সাথী বেগম গলায় চাপ দিয়ে ধরে। এতে মারা যায় শিশু। পরে বাড়ীর সবার  অগোচরে শিশুকে বস্তায় বন্দি করে পুকুরের পানিতে ফেলে দেয়। রাতেই চাচী সাথী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় শিশু তাসনুহার বাবা রুবেল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
 এই ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা