যারা বিএনপির নমিনেশন নিয়ে ঘুরার কথা বলছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে: মোতাহার হোসেন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৫ | ৯:১০
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা  করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ বাস স্ট্যন্ড থেকে র‌্যালীটি বের হয়ে ফরিদগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, যারা বিএনপির নমিনেশন নিয়ে ঘুরার কথা বলছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে। নমিনেশন দিবেন তারেক রহমান। যারা নমিনেশন পকেটে আছে বলে দাবী করছেন, তারা ভুল পথে হাঁটছেন বলে দাবী করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান তুলে ধরে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
র‌্যালীতে বিএনপির বিভিন্ন ইউনিট ব্যানার ও দলীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালীতে যোগ দেন।

উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম , পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য আমির হোসেন খান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ওমর ফারুক, আবু তাহের গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভির আহমেদ নকিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম রাড়ি, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, সাধারণ সম্পাদক বাচ্চু, রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ফরিদগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সবুজ, চরমদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিন মেম্বার, গোবিন্দপুন উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব হেলাল পন্ডিত, পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, বালিথুবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা, সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, ছাত্রদলের সভাপতি সভাপতি অনিক হাছান মাছুম বিল্লাহ, বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ তরফদার, পৌর সদর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানজিল গাজী, চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সুমন, সদস্য সচিব আনোয়ার, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা