মতলবে ছাত্রদলের আনন্দ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৫ | ১১:১২
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মতলব সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় মেক্সিস্ট্যান্ট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জুয়েল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু ও পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকারের যৌথ সঞ্চালনায় পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে কলেজে ছাত্র রাজনীতি নিস্ক্রিয় ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করার পর কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে। নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শিফাত, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ তামজীদ আহম্মেদ, নারায়নপুর কলেজ ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম হিরা, মতলব সরকারি কলেজের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, মোঃ শাওন, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি জাহিদ হাসান সুমন, সাধারণ সম্পাদক তানভীর হোসেন উজ্জ্বল, ঘোড়াধারী মাদ্রাসার সভাপতি মুরসালিন খান, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন, পৌর ছাত্রদল নেতা দীপু আহম্মেদ মিয়াজী, নুরুজ্জামান সরকার রজিব, ফরহাদ হোসাইন, শাখাওয়াত মাহিন, ইয়াছিন আরাফাত শুভ, আসিফ প্রধান, নুরে আলম, সাদেক, মোবারক জাহিদ ও সাকিব প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা