মোহাম্মদপুরে  ড্রেনেজ ব্যবস্থা নেই, পানিবন্দি বাসিন্দারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৫ | ৩:৪২
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি গ্রামের কয়েক  হাজার মানুষ বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে।  পানি নিস্কাশনের ব্যবস্থার অভাবে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এমন চিত্র দেখা গেছে উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। এ গ্রামে পূর্বপাড়া পশ্চিম ছৈয়ালবাড়ি, পূর্ব ছৈয়ালবাড়ি, সাহেব বাড়ি, দোয়া বাড়ি, মনু মাস্টারের বাড়ি,  মিয়া কাজী বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়ির বসবাস কারীরা  বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে তারা।
এ বাড়িগুলো যাতায়াতের রাস্তাগুলো এখন পানিতে ডুবে আছে।
 এ কয়েকটি বাড়ি আশপাশের ছোট ছোট নালা এ খাল ও পুকুর বালি দিয়ে ভরাট করেছে এলাকাবাসী। কিন্তু কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এলাকাগুলোর রাস্তা হাটু পানিতে ডুবে যায়। অনেক সময় বসত ঘরেও পানি জমে যায়। গত কয়েকদিনের বৃষ্টিতে ছোটখাট রাস্তাতে পানি উঠেছে। বাড়ির সামনে থাকা খড়ের গাধাসহ গোখাদ্য নস্ট হয়েছে। তরু তরকারিসহ অন্যান্য ফসলও নস্ট হয়েছে । গবাদী পশুসহ হাস মুরগী পালনেও বেকায়দায় পড়ছে গ্রামবাসী।
এ গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পানি বন্দি থাকে। যাতে করে শিক্ষারাও পড়ে বিপাকে।
স্থানীয় বাসিন্দা রাজ্জাক সর্দার, হোসেন ছৈয়াল ও সমজিদের ইমাম আলিউল্যাহ জানান, সামন্য বৃষ্টি হলেও এ এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। আমরা এ এলাকায় পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার দাবি সরকারের কাছে।
ইউপি সদস্য হানিফ সর্দার জানান, সরকার এখানে বড় ধরনের বরাদ্দ দিলে এ সমস্যাটি সমাধান সম্ভব।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানান, এলাকাবাসী আমাকে বিষয়টা জানিয়েছেন আমি কর্তৃপক্ষকে বিষয় আবহিত করবো। তবে এ গ্রামের এ সমস্যাটি দিনের পর দিন প্রকট আকার ধারণ করছে। এখানে সরকারি বরাদ্দ প্রয়োজন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা