চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি গ্রামের কয়েক হাজার মানুষ বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে। পানি নিস্কাশনের ব্যবস্থার অভাবে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এমন চিত্র দেখা গেছে উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। এ গ্রামে পূর্বপাড়া পশ্চিম ছৈয়ালবাড়ি, পূর্ব ছৈয়ালবাড়ি, সাহেব বাড়ি, দোয়া বাড়ি, মনু মাস্টারের বাড়ি, মিয়া কাজী বাড়িসহ আশপাশের আরও কয়েকটি বাড়ির বসবাস কারীরা বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে তারা।
এ বাড়িগুলো যাতায়াতের রাস্তাগুলো এখন পানিতে ডুবে আছে।
এ কয়েকটি বাড়ি আশপাশের ছোট ছোট নালা এ খাল ও পুকুর বালি দিয়ে ভরাট করেছে এলাকাবাসী। কিন্তু কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই এলাকাগুলোর রাস্তা হাটু পানিতে ডুবে যায়। অনেক সময় বসত ঘরেও পানি জমে যায়। গত কয়েকদিনের বৃষ্টিতে ছোটখাট রাস্তাতে পানি উঠেছে। বাড়ির সামনে থাকা খড়ের গাধাসহ গোখাদ্য নস্ট হয়েছে। তরু তরকারিসহ অন্যান্য ফসলও নস্ট হয়েছে । গবাদী পশুসহ হাস মুরগী পালনেও বেকায়দায় পড়ছে গ্রামবাসী।
এ গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পানি বন্দি থাকে। যাতে করে শিক্ষারাও পড়ে বিপাকে।
স্থানীয় বাসিন্দা রাজ্জাক সর্দার, হোসেন ছৈয়াল ও সমজিদের ইমাম আলিউল্যাহ জানান, সামন্য বৃষ্টি হলেও এ এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। আমরা এ এলাকায় পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার দাবি সরকারের কাছে।
ইউপি সদস্য হানিফ সর্দার জানান, সরকার এখানে বড় ধরনের বরাদ্দ দিলে এ সমস্যাটি সমাধান সম্ভব।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল জানান, এলাকাবাসী আমাকে বিষয়টা জানিয়েছেন আমি কর্তৃপক্ষকে বিষয় আবহিত করবো। তবে এ গ্রামের এ সমস্যাটি দিনের পর দিন প্রকট আকার ধারণ করছে। এখানে সরকারি বরাদ্দ প্রয়োজন।