৮৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

খাবারের জন্য অপেক্ষায় থাকা ৮৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২১, ২০২৫ | ১০:২৭
Link Copied Successfully!

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জিকিম ক্রসিং, রাফাহ ও খান ইউনিসে ত্রাণের জন্য জড়ো হওয়া মানুষের ওপর হামলায় নিহত হন অন্তত ৮৫ জন। রবিবার (২০ জুলাই) দিনব্যাপী এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই উত্তর গাজার বাসিন্দা। জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা অবস্থায় জিকিম সীমান্তে গুলিতে প্রাণ হারান ৬৯ জন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের দিকে ‘তাৎক্ষণিক হুমকি’ তৈরি হয়েছিল এবং তারা সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল। বাহিনীর মতে, গাজার পক্ষ থেকে নিহতের সংখ্যা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তারা কোনো ত্রাণবাহী যানবাহনকে লক্ষ্য করেনি।

বিজ্ঞাপন

এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানায়, গাজায় ২৫টি খাদ্যবাহী ট্রাক প্রবেশ করার পর বিপুলসংখ্যক ক্ষুধার্ত মানুষ সেখানে জড়ো হয়। ঠিক তখনই গুলির ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “ত্রাণের জন্য অপেক্ষমাণ বেসামরিক জনগণের ওপর এমন সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

দক্ষিণ গাজার অপর এক ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

রবিবার সারা দিনে গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত ৯০ জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “ইসরায়েলি হামলা ও খাদ্য সংকট ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করছে। এই উত্তেজনা কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে।”

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা