
মতলবে সেফটি টাংকির ভেতর থেকে নারীর মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেফটি টাংকির ভেতর থেকে রুপালী বেগম (৩৫) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় উপজেলা ৬নং উপাধি ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘোড়াধারী গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত থেকে রুপালী বেগম নিখোঁজ ছিলো। সকাল থেকে তার ছেলে অনেক খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যায় তার মরদেহ দেখতে পায়। নিজের বাথরুমের সেফটি টাংকির নিচে তার মৃতদেহ পড়ে ছিল।
নিহতের ছেলে জানান, তার মা- বাবা প্রায় ঝগড়া করে। বিভিন্ন ভাবে পরিবারের সদস্যরা মারধর করতো। গত রাতে মাকে খোঁজে পায়নি। সন্ধ্যায় তার লাশ সেফটির টাংকির নিচে দেখতে পাই। তার মা রুপালী বেগমকে মেরে এখানে ফেলে রেখেছে বলে দাবী করেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দূর্বৃত্তরা তাকে হত্যা করে সেফটি টাংকিতে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে। রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।



























