বিএনপি নেতার মহানুভবতা

৩৭ বছরে ৩ সহস্রাধিক ঘর নির্মাণে সহায়তা করেছেন আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া

ফয়েজ আহম্মেদ
আপডেটঃ মে ১, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!

৩৭ বছর ধরে সৎ ও নামাজী ব্যক্তিদের ঘর নির্মাণে সহায়তা করে আসছেন তিনি । এজন্য তিনি কোন দলীয় হিসেব করেন না। শুধু নামাজী হলেই বাড়িয়ে দেন সহযোগিতার হাত। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া। এ পর্যন্ত নিজ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ১ শত ১৯ টি ঘর নির্মানে সহায়তা করেছেন তিনি। আগামিতে এ সংখ্যা ৫ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

পহেলা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা জি.কে দাখিল মাদরাসা মাঠে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ঘর নির্মাণের জন্য উপহার হিসেবে টিন তুলে দেয়া সময় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও জানান, এটা গরিবের পাওনা, আমি আমার দায়িত্ব থেকে সে পাওনা পরিশোধ করার চেষ্টা করছি। নারীদের তালিকা করে সহযোগিতা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, একজন মহিলা নামাজি ও পরহেজগার হলেই পরিবারের অন্যদের নৈতিক পরিবর্তন সম্ভব। এজন্য পরিবারের নারী সদস্যদের তিনি প্রাধান্য দিচ্ছেন বলে জানান।

বিজ্ঞাপন

নিজ বসতঘরের জন্য টিন পেয়ে খুশি রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের শাহিনা আক্তার। তিনি জানান, বর্ষায় ঘরে পানি পড়ে। এবার মজবুত করে টিনের চাল তৈরি করা হবে।

টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের শামছুন্নাহার জানান, টিন পেয়ে তাঁর অনেক উপকার হয়েছে। আল্লাহ যেন ভুঁইয়া সাহেবের মঙ্গল করেন।

জানা গেছে, আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া প্রতি বছর তাঁর যাকাতের অর্থ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে গৃহ নির্মাণের জন্য টিন ও পরিবহন ব্যয়ের জন্য নগদ অর্থ বিতরণ করে থাকেন। ওই কার্যক্রমের ধারাবাহিকতায় এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ৪৮ টি পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নেন। যার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শাহরাস্তি অঞ্চলের ১২ টি পরিবারের মাঝে এসব উপহার তুলে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

গৃহনির্মাণ সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহেতেশামুল গনী, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, পৌর বিএনপি নেতা মাওঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা