শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তা আটকের পর আরেক কর্মকর্তার আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৫ | ৩:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাৎতের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি থানা পুলিশ জনতা ব্যাংক সুচিপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসানের মৃতদেহ সুচিপাড়া বাজারস্থ আপন প্লাজার পঞ্চম তলার একটি রুম থেকে উদ্ধার করেন। রাকিবুল হাসান শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সকালে তার বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষকে অবহিত করা হয়। পরে তিনি শাহরাস্তি থানাকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ততের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়। তবে সোমবার একই ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ব্যাংকের ম্যানেজার থানা ও দুদুকের মাধ্যমে মামলা পরিচালনা করছেন। সেই ঘটনার সাথে আত্মহনন কারী রাকিবুল হাসান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি হতে ১০ এপ্রিল পর্যন্ত ৩ জন গ্রাহকের একাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তির একাউন্ট নম্বরে প্রেরণ করে। বিষয়টি নজের আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা