মতলব দক্ষিণে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে র্যালী আলোচনা ও চেক বিতরণ

Default User
মাহ্ফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১, ২০২০ | ২:১৬
Link Copied Successfully!

মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান এর প্রতিপাদ্য বিষয় নিয়ে মতলব দক্ষিণে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন।অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুব প্রশিক্ষনার্থী মোঃ মজিবুর রহমান প্রমুখ।আলোচনা শেষে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং ১১ জনকে যুব উন্নয়নের বিভিন্ন সংগঠনের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, সমবায় অফিসার মোখলেছুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহাহানা আক্তার রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রবিউল ইসলাম, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সেবক এর জেলা কমিটির আহবায়ক মাহফুজ মল্লিক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা