গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৩

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৫ | ৪:০২
Link Copied Successfully!

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শরণার্থী আশ্রয় নেওয়া তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৮ শিশুসহ ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় ৪টি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব হামলা হয়। 

আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় সব মিলিয়ে ১১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৭১ জনের।

ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গাজার জরুরি উদ্ধারকারী সংস্থা। সংস্থাটির মুখপাত্র দাবি করেন, ইসরায়েল নারী ও শিশুদের হত্যার জন্য উন্মাদ হয়ে গিয়েছে।

এ ছাড়া বুলডোজার দিয়ে তুলকারেমের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। অভিযান চলছে পশ্চিম তীরেও।

বিজ্ঞাপন

প্রতিবেদন বলছে, সম্প্রতি ১৫ স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার হয়। তাদের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

এদিকে, এরমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালত থেকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে নিকারাগুয়া।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা