কাতারের প্রধানমন্ত্রী

ইরানে হামলা হলে তিন দিনের মধ্যে এই অঞ্চল পানিশূন্য হয়ে যাবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৫ | ১:০৬
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিনদিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি।

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কী হবে- এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মাদ আলে সানি বলেন, সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তার ফলে ‘পরিবেশগত বিপর্যয়’ দেখা দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে। মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে না বরং এটি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলোর দেশের জন্য প্রযোজ্য হবে।

একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি জানান, তিনি ওই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিনীদের সামনে একটি মানচিত্র এঁকে দেখিয়ে দেন যে, কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে। ফলে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরাইলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি বলেছেন, আমার ধারণা এই ক্ষেত্রে (ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা) আমরা ওই অঞ্চলে ব্যাপক যুদ্ধে প্রবেশ করব, এটি এমন এক বিপর্যয় যা এ অঞ্চলের বা ওই অঞ্চলের বাইরে কেউই চায় না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা