টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নিলেন যুবদল নেতা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৫ | ৫:০৩
Link Copied Successfully!

ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জুলিয়াস আহমেদ নামে যুবদলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণের প্রস্তুতি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত ডিলার। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াস আহমেদ লোকজন নিয়ে ১০০টি কার্ডের টিসিবির পণ্য নিয়ে যান। ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা ভয়ভীতি দেখান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. শরীফ উদ্দীন জানান, সকালে টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার পণ্য বিক্রির জন্য যান। এসময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াসের নেতৃত্বে কয়েকজন লোক কার্ড ছাড়াই ১০০ প্যাকেট নিয়ে যান। পরে ইউএনও স্নিগ্ধা দাসকে ঘটনাটি অবহিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

বিজ্ঞাপন

ডিলার মেসার্স ছাবির এন্টারপ্রাইজের কর্মরত ব্যক্তি জানায়, হুট করে জুলিয়াসের লোকজন ১০০ প্যাকেট পণ্য নিয়ে যান। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রশাসনকে ঘটনাটি জানানো হয়। এরপরে জুলিয়াস ১০০টি পণ্যের দাম পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো টাকা পায়নি।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা জুলিয়াস বলেন, ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরা আছে। আপনারা ক্যামেরার ফুটেজ যাচাই করুন। আমি ঘটনাস্থলে যাইনি। কে বা কারা টিসিবির পণ্য নিয়ে গেছে আমি কিছুই জানি না। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। জুলিয়াস মালগুলো ফেরত দিতে চেয়েছিলেন। এখন পর্যন্ত ফেরত দিয়েছেন কিনা জানি না। ব্যক্তির কোনো ভুলের দায় দল নেবে না।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিগ্ধা দাস বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর