ঠাকুরগাঁওয়ে সম্মেলন স্থগিতের প্রতিবাদে বিএনপির হরতাল, অর্ধবেলা পর প্রত্যাহার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৫:২৭
Link Copied Successfully!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চারটি ইউনিয়নের সম্মেলন স্থগিতের প্রতিবাদে আজ শনিবার হরতাল ডেকেছিল স্থানীয় বিএনপি। পরে কেন্দ্রের আশ্বাসে দুপুর ১২টায় হরতাল প্রত্যাহার করে নেয় তারা।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দুওসুও, ভানোর, আমজানখোর ও চাড়োল ইউনিয়নের সম্মেলন ডাকে উপজেলা বিএনপি। আজ থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি এই সম্মেলন সম্পন্ন হওয়ার কথা ছিল। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নেতা বাছাই হওয়ার ঘোষণা দেয় উপজেলা বিএনপি। আজ ছিল দুওসুও ইউনিয়নের ভোট গ্রহণের দিন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সেরে ফেলে উপজেলা বিএনপি। কিন্তু গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী এক চিঠির মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির অধীন ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন স্থগিত করেন। এর প্রতিবাদে রাত ১২টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বালিয়াডাঙ্গী চৌরাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে তাঁরা অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করেন।

আজ সকাল ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার সীমানার প্রবেশমুখে নেতা-কর্মীরা সড়কে বাঁশ, কলাগাছ ফেলে যানবাহন বন্ধ করে দেন। এতে সদর থেকে বালিয়াডাঙ্গীগামী যানবাহন আটকে যায়। দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, বিএনপির মধ্যে এক পক্ষ আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে লিয়াজোঁ করে চলেছে। তারাই বারবার এখানে ভোটের মাধ্যমে কমিটি গঠনে বাধা দিয়ে আসছে। তারা চায়, এখানে তাদের পছন্দের পকেট কমিটি ঘোষণা করবে। কিন্তু বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের পক্ষে। তাই তাঁরা এই হরতালের ডাক দিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৫ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন জানিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন হরতাল তুলে নেওয়ার আহ্বান জানান।

অনুরোধের পরিপ্রেক্ষিতে দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক হরতাল প্রত্যাহার করে নেন। তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব আগামী ৫ ফেব্রুয়ারি বিষয়টি সমাধানের সময় বেঁধে দিয়েছেন। তাই আমরা এই হরতাল প্রত্যাহার করে নিলাম।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, দলকে গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে বালিয়াডাঙ্গীতে দলের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দেয়। সেই আশঙ্কা থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ষড়যন্ত্র নয়, দলের ভালোর জন্যই জেলা কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর