ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২৫ | ৪:৪৭
Link Copied Successfully!

এমপিওভূক্ত শিক্ষকদের ডিসেম্বর-২০২৪ এর বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের একাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো: নূরে আলম বিপ্লব কর্তৃক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত একাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। এতে করে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক ব্যাপার।

শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। এতে করে শিক্ষকরা ক্ষুব্ধ।
মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে। যা এক ধরনের প্রহসন।
যদি কাগজপত্র নীরিক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেয়া হয়ে থাকে তাহলে ইএফটি প্রক্রিয়ার আগে সে কাজটি করা উচিৎ ছিলো। ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না।
নেতৃবৃন্দ আরও বলেন, এমপিও সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিৎ। অতিসত্ত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীর অর্থ সংকট লাঘবে বেতন ছাড় দেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর