বাগেরহাটে ওএমএসের ৬০০ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৫ | ৫:১৪
Link Copied Successfully!

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে একটি ব্যক্তিগত গোডাউন থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব চাল জব্দ কালে দুই চোরাকারবারিকে গোডাউন থেকে গ্রেফতার করে।

গ্রেফতাককৃতরা হলেন-গোডাউনের মালিক উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও গোডাউনের কর্মচারী বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫) ।

বিজ্ঞাপন

চোরাকারবারি গ্রেফতার ও সরকারি চাল জব্দের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর জানান, উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে মজুমদার ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে চোরাকারবারিরা সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল মজুদ করেছে এমন খবর আসে পুলিশের কাছে।

খবর পেয়েই বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে গোডাউন থেকে গ্রেফতার ও ৬০০ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর