সাড়ে ৫ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৭:৫২
Link Copied Successfully!

সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) বিক্ষোভরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে সরে গেলে চারপাশের রাস্তায় যান চলাচল শুরু হয়।

চার দফা দাবিতে বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। এর আগে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন । বেলা ১ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান। সেখানে তারা বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ সচিবালয়ে আলোচনায় ওনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসবো।

শিক্ষার্থীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্য নিরসনে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রায় সাড়ে তিন মাস ধরে কর্মসূচি পালন করে আসছেন তারা। সারা দেশে আন্দোলন করেও কোনো আশ্বাস না পাওয়ায় চার দফা দাবিতে শাহবাগে এসে জড়ো হন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর