চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Default User
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ৮:৪৩
Link Copied Successfully!

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দ্রা বাজারের উত্তর পাশে সমিতির নিজস্ব ভবন বন্ধন টাওয়ারের দ্বিতীয় তালায় সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। দশম বার্ষিক সাধারণ সভায় সমিতির প্রয়োজনীয় বিভিন্ন আলোচ্য সূচির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সভা শেষে সমিতির পরিচালকদের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে, নাহিমুর রহমানের পরিচালনায় এবং হাফেজ মোহাম্মদ সাকিব খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবা শুরু করা হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ গোলামুর রহমান শামীম, জেলা সমবায় পরিদর্শক অমল চন্দ্র নন্দী, উপজেলা সমবায় পরিদর্শক নূরে আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক নাছির উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ খালেদ হোসেন খান, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী, মোঃ আহসান হাবিব, মোঃ আবুল কালাম খান, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাসুদ, খোরশেদ আলম সহ অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ঋণ গ্রহিতা ও আমানত কারীরা বিভিন্ন ক্যাটাগরিতে গত অর্থবছরে যারা ভালোভাবে লেনদেন করেছেন তাদের মধ্যে মোট ৩১ জনকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সমিতির ব্যবস্থাপক ও সদস্যদের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ২০১৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে প্রতিষ্ঠিত হয়। যার নিবন্ধন নং- ০৯/চাঁদ/১৪। সমিতিটি ইতিপূর্বে জেলার প্রথম স্থান সহ বিভিন্ন রকম সুনাম অর্জন করে চাঁদপুর জেলার সুনাম বৃদ্ধি করে যাচ্ছে।

সভা শেষে সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা