আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর: এনডিপি চেয়ারম্যান আবু তাহের

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ১০:১৬
Link Copied Successfully!
ভারতের রাজনীতিবিদ ও মিডিয়াগুলোর হিংস্র আক্রমনের জবাবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুছ এর নেতৃত্বে আমাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। ৫ ডিসেম্বর (বৃহষ্পতিবার) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারি আবু তাহের বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
তিনি বলেন, গত বুধবার এনডিপিসহ সকল রাজননৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐক্যের এই বন্দন সৃষ্টি হয়েছে। আমরা এই ঐক্য ধরে রেখে আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর।
আশা করছি এই সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার পাশাপাশি দেশের অর্থনীতি ও সুশাসন নিশ্চিত করবে। ইতিমধ্যেই সরকার গত তিন মাসে অর্থনীতিকে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টার অংশ হিসেবে উন্নতি দেখতে পাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা কে ধ্বংস করা হয়েছে। দলীয় করণের কারণে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হতে পারেনি। তাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমাদের দাবি নির্বাচন কমিশন ও অন্তবর্তী সরকারের কাছে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সকল স্থানীয় সরকার নির্বাচন করা হোক। এতে দলীয়করণের বা দলবাজির কোন কথা উঠবে না। ভোট কেটে নেওয়া ও কারচুপির হিসেব নিকেশ থাকবে না। মাঠ পর্যায়ের যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবেন। গণমাধ্যম ও তথা সাংবাদিকরা হলো সমাজের আলোর বর্তিকা। আপনারা ভাল থাকলে সমাজের অন্ধকার দুর হবে। ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আপনাদের পাশে থাকবে। আপনারা সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কলম চালিয়ে যান।  তিনি নতুন বাংলাদেশে ফরিদগঞ্জকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভায় ন্যাশেনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, বগুড়া জেলা শাখার সভাপতি মুসা মন্ডল, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা শাখার প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, ছাত্র আন্দোলন সমন্বয়ক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা