শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন 

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৪ | ৭:৫১
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামে পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়েছে একটি চক্র। গত ২৮ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার যের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কারি।
ঘটনার সূত্রে জানাযায়, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন সর্দারের (সওদাগর) ছেলে রুবেল হোসেনের গায়ে হলুদে একদল সন্ত্রাসী এসে বিভিন্ন রকম অশৃংখল পায়তারা করে। এই সময় আমিন সওদাগরেরা বিরক্ত বোধ করলে ওই উশৃংখল যুবকেরা বিয়ে বাড়ির গেটসহ বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে। এতে করে দুই পক্ষের মধ্যে সংঘাত হলে স্থানীয় লোকজন সমাধান করবে বলে আশ্বাস দেন। সেই শত্রুতার জের ধরে গত ২৮ নভেম্বর রাতে ওই যুবকেরা বাড়ির সামনে থাকা আমিন সওদাগরের পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয়। এতে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। নিরুপায় হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে অভিযুক্তরা হলেন, স্বপন হোসেন, বাবু, মোঃ সিয়াম, মোঃ খোকন, মোঃ রাছেল, মোঃ হান্নান সহ ৭/১০ জন।
স্থানীয় লোকজন বলেন, আমির সর্দারের ছেলের গায়ে হলুদে স্বপন, বাবু, রাছেল সহ কয়েকজন এসে হামলা চালায়। এই সময় তারা বাড়ির গেট ভেঙ্গে দেয়। দুই দিন পরে  আবার এসে কাউকে না পেয়ে বাড়ির সামনে থাকা গাড়িটি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়।
অভিযোগ কারি আমিন সর্দারে স্ত্রী মাকছুদা বলেন, আমার ছেলের গায়ে হলুদে তারা এসে মেয়েদের সাথে বাজে কথা বলে, এবং বিভিন্ন রকম উশৃংখল আচরণ করে। তাই তাদেরকে আমরা বের করে দেই। তারা বের হয়ে আমাদের বাড়ির বিয়ের গেট ভেঙ্গে দেয়। দুই দিন পরে এসে আমাদের বাড়ির সামনে থাকা পিক-আপে আগুন ধরিয়ে দেয়। আমাদের মেয়েদের গলায় থেকে স্বর্ণের চেইন সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে যায়। আমরা এর বিচার চাই।
বিষয়টি নিয়ে আমিন সওদাগর বলেন, কিছুদিন আগে প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে আমি পিকআপ ভ্যানটি কিনি। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা আমার এই পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেয় এবং বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। প্রশাসনিকভাবে আমি এর সুষ্ঠু বিচার চাই।
ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আমজাদ বলেন, গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানলাম যে বিয়ে বাড়িতে অনৈতিক আচরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি এখন তদন্ত চলমান অবস্থা রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা