মতলবে ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি সভা

Default User
মতলব উত্তর সংবাদদাতা
আপডেটঃ অক্টোবর ২১, ২০২০ | ৯:৩০
Link Copied Successfully!

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ) শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। নবীর আগমন আমাদের জন্য নেয়ামত। তিনি বিশ্ব শান্তির দূত। কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়তে হবে।

তিনি বলেন আমাদের মহানবী (দ) যুবকদের জন্য হিলফুল ফুযুল সংগঠন গড়ে তুলেছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের মহান মূর্শিদ সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানীর নামে মইনীয়া যুব ফোরাম প্রতিষ্ঠা করি।

মইনীয়া যুব ফোরাম প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন দুর্যোগ মহামারীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনাকালীন যুব ফোরামের সদস্যরা গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী, মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও বস্ত্র বিতরণ করেছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের কে আউলিয়ায়ে কেরামদের মত ও পথ অনুসরণ করে চলতে হবে।ইমাম হোসাইন (রা) আদর্শ বুকে ধারণ করে আহলে বায়েতদের প্রতি মহব্বত করতে হবে।

২০ অক্টোবর (মঙ্গলবার) রাতে মতলব উত্তরের দূর্গাপুর রহমানিয়া মইনীয়া খানকা শরীফ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ)প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আমাদের মূর্শিদ সৈয়দ মইনুদ্দীন আহমদ আলহাসানী ঢাকা রাজধানীতে প্রথম জশনে জুলুশের নেতৃত্ব দেন।
তারই ধারাবাহিকতায় প্রতি বছর আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে জশনে জুলুশ ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের আয়োজন করা হয়।

মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মানিত খলিফাবৃন্দ আলমগীর শাহ, আব্দুল আউয়াল, সিদ্দিকুর রহমান মেম্বার,আব্দুর রহমান, মাওলানা মুমিনুল হক, লোকমান হোসেন মেম্বার, সলিম উল্লাহ মিয়াজী, সিদ্দিকুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান,নজরুল ইসলাম সরকার, আলী আক্কাস মোল্লা, শামসুল হক,নূর হোসেন প্রধান,বোরহান উদ্দিন দর্জি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা