ফরিদগঞ্জ নিউ আইডিয়াল ইন্টাঃ স্কুল’র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বি’দা’য়

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৪ | ৬:৪৪
Link Copied Successfully!
ফরিদগঞ্জ পৌরসভা সদরে অবস্থিত সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টান্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২৩ নভেম্বর বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রাসেদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মজিবুর রহমান, নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক সদস্য ও সহকারী প্রধান শিক্ষক জুয়েল হোসেন গাজী, বিদ্যালয়ের পরিচালক সদস্য ও নূরানী বিভাগের প্রধান মাওলানা মুজাম্মেল হক, সিনিয়র সহকারী শিক্ষিকা রেবা বিশ্বাস, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, হাফেজ কাউছার আহমেদ, ক্বারী ইয়াছিন পাটওয়ারী, আলিমা আক্তার স্মৃতি, হাফেজ নাঈম হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু বলেন নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা ২০১১সাল থেকে সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আজ যারা বিদায় নিচ্চে বিদ্যালয়ের প্রতিটি পরথে পরথে তাদের স্মৃতি জড়িয়ে আছে যা কখনো ভুলার নয় শিক্ষকদের সাথেও তাদের কিছু মধুস্মৃতি রয়েছে আশা করি তারাও সেই স্মৃতি মনে রাখবে। পূর্বে যারা এখান থেকে বিদায় নিয়েছে তাদেরও অনেক স্মৃতি এই বিদ্যালয় বিদ্যমান। আসলে আমরা আজ ওদেরকে বিদায় দিচ্ছি না তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি আশা করি তারা ভবিষ্যতে বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা মুজাম্মেল হক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা