গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি স্থগিত

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ১০:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ গর্ভণিং বডির এডহক কমিটি স্থগিত করলো জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত ১৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত পরিপত্র জারি করে, ২১ নভেম্বর তা প্রকাশিত হয়।

এর আগে এই এডহক কমিটি নিয়ে গল্লাক কলেজ ক্যাম্পাস ও উপজেলা সদরে বিএনপির দুই গ্রুপের মধ্যকার বিরোধ চরম আকার ধারণ করে। এডহক কমিটির নতুন সভাপতিকে উপজেলা পরিষদের সামনে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টা হয়। এছাড়া বিক্ষুব্ধরা কলেজ গেইটে তালামারাসহ  শিক্ষার্থীদের একাংশ কমিটি বাতিলের দাবিতে শ্রেণি শিক্ষা বয়কটের ঘোষনা দেয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানের পর অন্তবর্তীকালিন সরকার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল করে। পরবর্তীতে এডহক কমিটি গঠনের নিদের্শনা দেয় বিশ^বিদ্যালয় ও বোর্ড কর্তৃপক্ষ। সেই হিসেবে ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে শুরু হয় বিএনপির দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক উত্তেজনা। একপক্ষে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারি যুবদলের সাবেক নেতা মাহবুব মোরশেদ কচি এবং অপরপক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারি উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদকে সভাপতি করা নিয়ে শুরু হয় দুই পক্ষের দ্বন্ধ। এ নিয়ে কলেজ ক্যাম্পাস ও গল্লাক বাজারে দুই গ্রুপের অনুসারিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এর মধ্যেই গত ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুব মোরশেদ কচিকে সভাপতি করে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি ঘোষনা করে। এই ঘোষনার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চরমে উঠে। এনিয়ে দুই মধ্যকার রাজনৈতিক বিরোধের জের ধরে কলেজের শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয় পরিপত্র জারি করে এডহক কমিটি স্থগিত করে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকরা বছরের এই শেষ সময়ে কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা