সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৭:২২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশন, দৈনিক খোলা কাগজ ও দৈনিক শপথের মতলব প্রতিনিধি সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হয়েছে।

যানা জায়, গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেইসবুক পেইজের এক পোস্টে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। ঐ পোস্টে লিখেছেন “মিজানুর রহমান চাঁদপুরের মতলব উত্তর থানায় এসআই হিসেবে কর্মরত আছে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ীতে স্থানীয় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সুমন আহমেদকে সাথে নিয়ে রাত্রী বেলায় আক্রমন করেন, বলেন ঢাকার মামলায় অজ্ঞাত আসামী তিনি। যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে স্থানীয় মামলায় অজ্ঞাত নামক আসামী হিসেবে চালান দেয়া হবে।”

এ বিষয়ে সাংবাদিক সুমন আহমেদ জানান, কেবা কাহারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেইজে পোস্ট করিয়েছে। বিষয়টি দুঃখজনক। আমি এই বিষয়ে কিছুই জানি না।

বিজ্ঞাপন

বিষয়টি নজরে আসলে বুধবার (২০ নভেম্বর) মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খানের স্বাক্ষরিত মতলব উত্তর প্রেসক্লাবের প্যাডে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন “গতকাল ১৯ নভেম্বর ২০২৪ইং মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টিভি মতলব প্রতিনিধি জনাব সুমন আহমেদ কে ও মতলব উত্তর থানার এস আই মিজানুর রহমান কে জড়িয়ে ‘Bangladesh Awami League’ নামক সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পুলিশ যখন নিপীড়ক, চাঁদাবাজি যার বর্তমান জীবিকা শিরোনামে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি মূলক তথ্য প্রচার করে। মতলব উত্তর প্রেসক্লাব এর পক্ষ থেকে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন সাংবাদিক সুমন আহমেদ দীর্ঘদিন যাবৎ মতলব উত্তর উপজেলা এলাকায় এশিয়ান টেলিভিশন, দৈনিক খোলা কাগজ ও দৈনিক শপথ মতলব প্রতিনিধি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন।

নেতৃবৃন্দ মতলব উত্তর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন আহমেদ কে জড়িয়ে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা দ্বারা সম্পাদিত গুজব গল্প, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি ছরিয়ে তাহার সুনাম ক্ষুন্ন করায় জড়িতদের বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরুধ জানান।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা