ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনয়ন বিএনপির সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৬:২৭
Link Copied Successfully!

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে গণ-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী ও এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবে। ফরিদগঞ্জকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই। এদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না। তাই যারা বিএনপির মূল স্রোতের বাইরে রয়েছেন, তারা আমাদের সাথে আসুন। একসাথে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করি। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না। যদি করতাম, তাহলে আরো আগেই তা হতে পারতাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি। আমি ফরিদগঞ্জে এমপি ও মন্ত্রী না হয়ে এই উপজেলায় ১২শত কিলোমিটার রাস্তাপাঁকা করেছি। আমার মনে হয়না এই রকম কোন নেতা এমপি মন্ত্রী হওয়া আগে করেছে।

বিজ্ঞাপন

সাহাপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. নাহিদুল
ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর মো খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি ও উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন তপাদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূরের রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান, কাজী ইকবাল হোসেন পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, রানা মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান খাঁন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত নয়ন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা