আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ৫:৫৭
Link Copied Successfully!

লরেন্স বিষ্ণোইয়ের হত্যার নিশানায় রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এর মাঝেই কিং খানকে হত্যার হুমকি দিয়েছে ফয়জল খান নামে এক ব্যক্তি। ইতোমধ্যেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কিং খানকে হুমকিদাতা ৫০ লাখ টাকা দাবি করেছে, আর যদি এ টাকা দিয়ে দেয় তাহলেই মুক্তি পাবে। যদিও এই খবর প্রকাশ্যে আসার পর শাহরুখের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য আসেনি।

বিজ্ঞাপন

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখের। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে। প্রকাশ্যে না এসে বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তার পাশে ছিলেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা