আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ১০:৪৯
Link Copied Successfully!

আলোচিত সমালোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল হুদা মজুমদার (৯৮) ওরফে সামুদা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

শামছুল হুদা মজুমদারের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন; তিনি একাই বাড়িতে থাকতেন। ২২ অক্টোবর রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরের ঘাটলায় যান। সেই সময় তিনি পানিতে পড়ে যান।

 

বিজ্ঞাপন

বুধবার সকাল ১০টায় বাড়ির নারীরা তার মৃতদেহ পুকুরে দেখতে পান। এলাকাবাসী এসে তার মৃতদেহ উদ্ধার করেন।

সেন্টু জানান, বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা