হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ৪:১০
Link Copied Successfully!
হাজীগঞ্জে আইদি পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় মো. উজির (৪৬) নামের আরেকজন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার  ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী চাঁদপুর সদর উপজেলার খলিশাডলি গাজী বাড়ির বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেপার করে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আলীর।
পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়।  পরে তাদের কুমিল্লায় রেপার করলে ওইখানেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আইনি প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আইদি পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যুর খবরে জেলার বাবুরহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা