চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী মাহফিলের মাঠ প্রস্তুতের কার্যক্রম শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৪ | ৫:০২
Link Copied Successfully!

বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুরু হতে যাচ্ছে চরমোনাই -এর নমুনায় ৩ দিনের ওয়াজ মাহফিল। এতে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন দেশের খ্যাতনামা বুজুর্গ আলেম-ওলামায়ে কেরামগণ।

আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আল-কায়েদ জুট মিল সংলগ্ন বালুর মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাহফিল বাস্তবায়ন কমিটি মাঠ ব্যবহার এবং মাহফিলের অনুমতিসহ প্রাথমিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। ‌‌মাহফিল বাস্তবায়ন কমিটির ধারণা এবারের মাহফিলে প্রায় লক্ষাদিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হবে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন ও সদস্য সচিব শেখ মুহাম্মদ জয়নাল আবদীন সরজমিনে মাঠ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এসময় বাংলাদেশ মুজাহিদ কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদসহ মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমে বলেন, চরমোনাইয়ের নমুনায় চাঁদপুরে বিগত দিনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী ৮,৯ ও ১০ নভেম্বর তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের মেহমান খানা তৈরির কাজ শুরু হয়েছে। দু-একদিনের মধ্যে মাহফিলের মূল প্যান্ডেলের কার্যক্রম শুরু হবে। মাহফিলের মূল লক্ষ্য হলো দ্বীন ভুলা মানুষদের আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। অর্থাৎ মাহফিল থেকে হেদায়েতের বাণী শুনিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামীন যেন সকলকে হেদায়েতের মত মহামূল্যবান নেয়ামত দান করেন।

তিনি আরো বলেন, এই মাহফিলটা চাঁদপুরবাসীর জন্য একটি নেয়ামত স্বরূপ। সকল শ্রেণী পেশার মানুষ যেন এই মাহফিলে এসে হেদায়েতের মূল্যবান বাণী শুনতে পারেন। বাংলাদেশের খ্যাতনামা বুজুর্গ আলেম- ওলামায়ে কেরামগণ এখানে আসবেন এবং সাধারণ মুসল্লীদের উদ্দেশ্যে হেদায়েতের মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের ধারণা এবারের মাহফিলে প্রায় লক্ষাদিক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা