অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৪ | ৭:৫৭
Link Copied Successfully!

রাজধানীর মোহাম্মদপুরে দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা ব্যাংকের একটি চেকবইও নিয়ে যায় তারা। রোববার সকাল সোয়া ১০টায় মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর রোডে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য বহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় গাড়িটি ৩ নম্বর সড়কের কালভার্টের সামনে আসা মাত্রই চারটি মোটরসাইকেল গাড়িটির গতিরোধ করে। মোটরসাইকেল থেকে নেমে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে। এতে গ্লাস ভেঙে যাওয়ায় চালক গাড়িটি থামাতে বাধ্য হন। তখন আশপাশে থাকা লোকজনের কেউ ভয়ে সামনে যাননি। গাড়িটির চালক মোহাম্মদ আলী জানান, তারা গাড়িতে তিনজন ছিলেন। তিনি ও তার সহকারী শরীফ পণ্য ডেলিভারি দিতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে গাড়িতে করে অফিসের হিসাব বিভাগের সাইফুল শ্যামলীতে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। হঠাৎ অস্ত্র হাতে কয়েকজন তাদের থামতে বলে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে গ্লাসে এলোমেলো কোপাতে থাকে। তখন তাদের শরীরেও আঘাত লাগে। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে থাকা টাকার ব্যাগ, ব্যাংকের চেকবই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।সূত্র : যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর