ইসলামিক ফাউন্ডেশনের সচিব হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৪ | ৪:৪১
Link Copied Successfully!
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুর জেলাল কচুয়া উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে তিনি পরিকল্পনা কমিশনের উপ-প্রধান, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (প্রসাশন ও পরিবীক্ষণ), সরকারী মূদ্রনালয় (বিজি প্রেস) এর উপ-পরিচালক ও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইসমাইল হোসেন কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সৈয়দপুর (শাসনপাড়া) কাজী বাড়ীর বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এবিএম আবুল খায়ের মাষ্টারের সুযোগ্য সন্তান।
জানা গেছে,মোহাম্মদ ইসমাইল হোসেন ২০০৫ সালের জুন মাসে সাতক্ষীরা জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে সর্ব প্রথম চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা, ফরিদপুরের নগরকান্দা ও শরীয়তপুরের জাজিরা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, খাগড়াছড়ি জেলার বোয়ালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও লক্ষীপুর জেলার এডিসি হিসেবে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ ইসমাইল হোসেন ১৯৯১ সালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলজে কলজে এইচএসসি পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স-মাষ্টার্স অধ্যয়ন শেষে ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগ লাভ করেন। মোহাম্মদ ইসমাইল হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে পদায়ান (নিয়োগ) হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়াসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন