দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৪ | ৩:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না। পুলিশ, আনসার, সেনাবাহিনী, স্কাউটস, সেচ্ছাসেবক টিম, রাজনৈতিক দলের মনিটরিং টিমের এতো লোক থাকতে পূজামণ্ডপে আক্রমণ হবে এটা বিশ্বাস করার কারণ নেই। যারা দুষ্কৃতকারী তারা রাতের কিছু সময় বেছে নেন যখন বিদ্যুৎ থাকে না। সেজন্য প্রতিটা পূজামণ্ডপে বিকল্প পাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই।

মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওই সময় তিনি আরো বলেন, যখন মুসলমানদের ঈদুল ফিতর বা ঈদুল আজহা উদযাপন হয় তখন পুলিশ পাহারার প্রয়োজন হয় না। তাহলে খ্রিস্টান অথবা হিন্দুদের কোন উৎসবের কেনো পুলিশ, সেনাবাহিনী পাহারা দিতে হবে। এটাতো মানুষ হিসেবে আমাদের লজ্জার বিষয়। আমাদের সমাজটাতো এমন হওয়ার কথা ছিলো না।

বিজ্ঞাপন

সমাবেশে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব(পিপিএম), সেনাবাহিনীর মেজর মো. আরিফ হোসাইন।

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইনের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহী দাস বণিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা জামায়াত ইসলামীর আমির বি এম কলিম উল্ল্যাহ ভূঁইয়া, হেফাজত ইসলামীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, ইসলামি আন্দোলনের পক্ষে মো. কামাল হোসেন প্রমূখ।

সমাবেশে ওই সময়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক