চাঁদপুরে ৪০ টাকায় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৪ | ৬:০২
Link Copied Successfully!

আইসক্রিম কে না খেতে পছন্দ করে। আর, যদি তা হয় ব্যতিক্রমী কোনো আইসক্রিম, তাহলে তো কথাই নেই। ব্যতিক্রমী এ আইসক্রিম খেতে আপনাকে যেতে হবে চাঁদপুর শহরের নতুন বাজার প্রেসক্লাব রোডে।

‘ওয়ান মিনিট’ নামের ১২৫ বছরের এই দোকানে ১৯৮২ সাল থেকে আইসক্রিম তৈরি হয়। আগে এই আইসক্রিম ‘কোন’ হিসেবে পরিচিত ছিল। এখন এটি ‘কুলফি’ হিসেবে পরিচিত।

অনেকেই বলেন, এক মিনিটেই তৈরি হয় বলে এর নামকরণ হয় ‘ওয়ান মিনিট’ আইসক্রিম। চাঁদপুরের ওয়ান মিনিটের স্বত্বাধিকারীও এই নামটা থেকেই তাঁর দোকানের আইসক্রিমের নাম ঠিক করেছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

ওয়ান মিনিটের মালিক দুই ভাই। তাঁদের দুজনের দোকানেই এই আইসক্রিম পাওয়া যায়। তবে, তাঁদের দোকানের নাম আলাদা। একটি দোকানের নাম ‘ওয়ান মিনিট’, আর অপরটির নাম ‘হ্যাভেন’।

‘ওয়ান মিনিট’ আইসক্রিমের দোকানে ভ্যানিলা স্বাদের এবং ‘হ্যাভেন’ দোকানটিতে ভ্যানিলা ম্যাঙ্গো ও চকলেট ফ্লেভার আইসক্রিম পাওয়া যায়। এ দোকানের আইক্রিমগুলো খাঁটি গরুর দুধের। ওয়ান মিনিটের আইসক্রিম বেশ সুস্বাদু ও ভিন্ন স্বাদের। আইসক্রিমটি বেশ নরম। প্রতি কাপ আইক্রিমের দাম মাত্র ৪০ টাকা। ভারত থেকে আমদানি করা মেশিনে সংরক্ষণ করা হয় এই আইসক্রিমগুলো। ক্রেতার কাপে আইসক্রিম দেওয়া হয় মেশিনের মাধ্যমে। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হয় বলে এই আইসক্রিমের সুনাম রয়েছে সমগ্র চাঁদপুরজুড়ে।

বর্তমানে ওয়ান মিনিট দোকানটি পরিচালনা করছেন সম্পক সাহা। ১২৫ বছর আগের প্রতিষ্ঠিত এ দোকানটি সম্পক সাহার বাবার। বাবার স্মৃতিকে ধরে রাখতে তিনি এ ব্যবসা পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

ওয়ান মিনিটের আইসক্রিমের দোকানটি হয়তো সুন্দর পরিপাটি মনে নাও হতে পারে আপনার কাছে। কিন্তু, দোকান মালিকের আন্তরিকতা ও আতিথেয়তায় আপনি মুগ্ধ হবেন।

ওয়ান মিনিট আইসক্রিমের দোকানেই পাওয়া যাবে ভিন্ন স্বাদের ভিন্ন মানের মিষ্টি। রসগোল্লা, চমচম, লালমোহন, কালো জাম, সন্দেশ, রসমালাই, ক্ষীর, লাড্ডু, মিষ্টি দধি, টক দধি, নিমকিসহ মিলবে নানা মুখরোচক খাবার।

যেভাবে যাবেন

প্রথমে রাজধানীর সদরঘাটের লালকুঠি ঘাটে আসতে হবে। চাঁদপুরগামী যেকোনো লঞ্চে আপনি যেতে পারেন। এক ঘণ্টা পরপর ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ ছেড়ে যায়। সোনার তরী, বাঘের হাট, মেঘনারানী, বোগদাদীয়া, জমজম, তাকওয়া, মিতালী, স্বর্ণদ্বীপ, ময়ুরসহ নানা লঞ্চে আপনি যেতে পারবেন। দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিলেও চা-কফি, স্যান্ডুইচ, বার্গার, পানীয়সহ নাস্তার সব ব্যবস্থাই আছে লঞ্চে। লঞ্চের ডেক ভাড়া ১০০ থেকে ১৫৭ টাকা, আর কেবিন ভাড়া ৫০০ থেকে দুই হাজার ৫০০ পর্যন্ত। যেতে সময় লাগবে তিন ঘণ্টা। চাঁদপুর লঞ্চ থেকে নেমে ইজিবাইকে করে আপনি যেতে পারবেন শহরের প্রেসক্লাব রোডে। ইজি বাইকের রিজার্ভ ভাড়া পড়বে ৫০ থেকে ৮০ টাকা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক