হাজীগঞ্জে সেনাবাহিনীর বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪ | ৫:০৯
Link Copied Successfully!
চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে  ঢেউটিন, রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে গৃহ সামগ্রী ও বীজ বিতরন করে।
গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)।
উপস্থিত ছিলেন ইউ এন ও তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির, মালীগাঁও হাইস্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন।
হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে হাজীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা