সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবী পরিশোধ ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪ | ৭:১৭
Link Copied Successfully!

ইসলামী শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবী পরিশোধ ও সেলিব্রেশন প্রোগ্রাম করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মো. আক্তার হোসেন আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

বিজ্ঞাপন

 

বক্তৃতা শেষে শিক্ষা বীমা করা হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ফাইজা ইসলামের পরিবারের হাতে ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। কয়েকদিন আগে পানিতে ডুবে মারা যায় ফাইজা ইসলাম।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. গোলাম সরোয়ারের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত সদস্যদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন, কোম্পানিটির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. ওবায়দুর রহমান মন্ডল।

 

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, কোম্পানির সিনিয়র ইউনিট ম্যানেজার মো. কামরুল হাসান।

 

এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও মরহুমা ফাইজা ইসলামের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা